সারাদেশ

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলা প্রতিনিধি: ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও ভোলা সদর থানা পুলিশের সমন্বয়ে সদর থানাধীন চরশিবলী এলাকার ভাই ভাই বেকারি সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে তল্লাশি চালিয়ে গাঁজাসহ একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম মোছা: নাজমা (৫৫)। তিনি চর শিবলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ হাদিসের স্ত্রী।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও ভোলা সদর থানা পুলিশের সমন্বয়ে সদর থানাধীন চরশিবলী এলাকার ভাই ভাই বেকারি সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে তল্লাশি চালিয়ে গাঁজাসহ একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম মোছা: নাজমা (৫৫)। তিনি চর শিবলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ হাদিসের স্ত্রী।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,