নাগরপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ে ভোট প্রার্থনা উঠান বৈঠক গণসংযোগ জনসভায় সরগরম হয়ে উঠেছে পুরো দেশ।
টাঙ্গাইলের নাগরপুরে আজ সোমবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু’র সর্বশেষ নির্বাচনী জনসভা।
উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে মিছিলের পর মিছিল নিয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মী, সমর্থক ও ভোটারগণ কলেজ মাঠে এসে মিলিত হয় উপজেলা নেতৃবৃন্দের সাথে।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলু।
জনসভায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল ৬ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ফারুক আহাম্মেদ খান। নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহামেদ আলী রানা, সাবেক ভিপি শরিফুল ইসলাম আরজু, উপজেলা বিএনপি সদস্য এডভোকেট ইকবাল হোসেন, উপজেলা বিএনপি সদস্য আতিকুর রহমান আতিক,বিএনপি নেতা মাঈনুল ইসলাম খান কনক সহ নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,
এ জনসভায় রবিউল আওয়াল লাভলু তার নির্বাচনী ইশতেহার পাঠ করে বলেন, সন্ত্রাস দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত ইসলামের আলোকে নবী রাসুলে আর্দশে ন্যায়বিত্তিক নাগরপুর-দেলদুয়ার গঠন করা। তারা রাজনীতিকে ইশতেহারে স্থান পেয়েছে দুই উপজেলায় প্রতিবন্ধীদের জন্য স্কুল, বৃদ্ধাশ্রম, যমুনা ও ধলেশ্বরী নদী শাসনে বেরিবাধ নির্মাণ, ধলেশ্বরী সেতু টোল মুক্ত করণ, জনপ্রতিনিধিদের জবাব দিহিতা নিশ্চিত করন, ট্রাফিক জ্যাম নিরসন সহ ২৯ টি বিষয় গুরুত্ব পেয়েছে।





