সারাদেশ

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদুল ইসলাম-এর সমর্থনে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মনজুর কাদের।
মেজর (অব.) মনজুর কাদের বলেন, “চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। দেশ চাঁদাবাজদের হাতে নিরাপদ নয়।” তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ রায় দেবে। একটি সুন্দর ও নিরাপদ দেশ গড়তে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মুক্তির সোপান এলাকায় সদর ও কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে। তারা দলীয় প্রার্থী মো. জাহিদুল ইসলামকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে মুক্তির সোপান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এসএস রোড, মুজিব সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন বহন করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,