সারাদেশ

ভোলায় র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক 

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ঘাট এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, বরিশাল এর অধীন ভোলা ক্যাম্প।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন ইকবাল স্টোরের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মনু মিয়া (৫৮), পিতা মৃত সোনা মিয়া, গ্রাম বিডিশ্বর, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা এবং মোঃ আসলাম (৫২), পিতা মৃত মোঃ শাহাজাহান, সাং কাছিপাড়া, থানা বাউফল, জেলা পটুয়াখালী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে গাড়ির মধ্যে বিশেষ কৌশলে গাঁজা পরিবহন করে ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র‌্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, দেশকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,