জাতীয় রাজনীতি সারাদেশ

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে শেষ মুহূর্তের প্রস্তুতি, কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো শুরু হয়েছে প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সামগ্রী নির্ধারিত সময়সূচি অনুযায়ী কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে অবস্থান নিয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করেছেন।

মাঠে নামছে স্ট্রাইকিং ফোর্স

​নির্বাচন কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব। ভোটারদের মধ্যে আতঙ্ক কাটাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল দিচ্ছে যৌথ বাহিনী।

এক নজরে চাঁদপুর-৫ (আগামীকালের ভোট)

  • মোট ভোটার: ৫,১৪,৮৮০ জন
  • পুরুষ : ২৫৮,৬৯৮ জন
  • নারী   : ২৫৬,১৭৯ জন
  • তৃতীয় লিঙ্গ : ৩ জন
  • কেন্দ্র সংখ্যা: ১৫৮টি
  • মূল প্রতিদ্বন্দ্বী: ৭ জন

চাঁদপুর-৫, আসন নং-২৬৪ (হাজীগঞ্জ – শাহরাস্তি)

১। ইঞ্জিনিয়ার মমিনুল হক-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ।
২। আল্লামা মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী-ইসলামী ফ্রন্ট -মনোনীত প্রার্থীর প্রতীক -চেয়ার।
৩। মোহাম্মদ আলী পাটওয়ারী-ইসলামী আন্দোলন-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা।
৪। মির্জা গিয়াস উদ্দিন-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- লাঙ্গল।
৫। ড.নিয়ামুল বশির-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক-ছাতা।
৬। মাহমুদ হাসান নয়ন-ইনসানিয়াত বিপ্লব-মনোনীত প্রার্থীর প্রতীক- আপেল।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা না থাকলেও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,