সারাদেশ

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৮১ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে জেলার ৩টি সংসদীয় আসনের ৩৮১টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। ভোটের প্রথম সকালে মাদারীপুর ২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে তার ভোট প্রদান করেন।
এদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ তুলনামূলক ভাবে বেশি দেখা যায়। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুরে জেলায় মোট ভোটার সংখ্যা ১১লাখ ৩৫ হাজার ৫শ ৮২জন। জেলায় এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। নির্বাচন কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।
উল্লেখ্য, মাদারীপুর জেলার ৩টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ২৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,