সারাদেশ

নিজ কেন্দ্রে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জামান বাবর

আকরাম আলী তালুকদার হৃদয় :
মদন,নেত্রকোনাঃ
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে নিজ কেন্দ্রে ভোট প্রদান করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার(১২ই ফেব্রুয়ারি)সকালে উপজেলার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন তিনি।
এসময় লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন দীর্ঘদিন পরে আমি এবং আমার বাচ্চারা এসে এখানে ভোট দিতে পেরেছি এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি।অনেক সুন্দরভাবে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী।
 তিনি আরো বলেন,বিভিন্ন জায়গায় একটি দলের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কিনার চেষ্টা করছেন, আমাদের এখানে দু একটা ঘটনা ঘটেছে। নির্বাচনে ভোটের ইঞ্জিনিয়ারিং বিষয় তিনি আশঙ্কা প্রকাশ করেন।
উল্লেখ্য, নেত্রকোনা-৪(মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি)আসনে লুৎফুজ্জামান বাবর ছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর আল হেলাল তালুকদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জলি তালুকদার,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মোখলেস রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,