সারাদেশ

সাভার থানা কৃষকদলের  আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব রবিন হোসেন

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা জেলার আওতাধীন সাভার থানা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৮ অক্টোবর  ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মোঃ জুয়েল মোল্লা এবং সদস্য সচিব মোঃ আবু হানিফ মিয়া স্বাক্ষরে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোঃ আবু সাইদকে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাজী শহিদুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ জহিরুল ইসলাম, এমদাদুল হক মিলন, মোঃ সানাল, মোঃ সুমন রানা, মোঃ সুজন ও মোঃ শরিফুল ইসলাম। সদস্য সচিব করা হয়েছে মোঃ রবিন হোসেনকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ আমিনুল ইসলাম মুশফিক, মোঃ আমির হোসেন, মোঃ সোহেল ও মোঃ হামিদুর রহমান সিজার।
 নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সাভার উপজেলায় সংগঠন আরও শক্তিশালী হবে এবং কৃষক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এ বিষয়ে সদস্য সচিব রবিন হোসেন জানান গত বছরের অক্টোবরে কমিটির অনুমোদন হয়েছিল।  আজ মঙ্গলবার  আমরা অফিসিয়াল ভাবে কমিটির কাগজ হাতে পেয়েছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,