কেরানীগঞ্জে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ উমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা উমর ফারুক বলে, আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এ ছাড়াও আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরো বলেন, ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
সকল কর্মকর্তা ও কর্মচারীদের পোশাকের ব্যাপারে কথা বলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, পুরুষের জন্য সাদা কালো পাঞ্জাবি ও মেয়ের জন্য সাদা কালো শাড়ি পড়তে হবে। এছাড়াও সকল প্রস্তুতি সম্পন্ন করেতে সকলের সহযোগিতা সহ সকল বিষয়ে খেয়াল রাখতে হবে সকলকেই।



