ভাষা শহীদদের প্রতি এমপি আখতারুজ্জামান মিয়ার শ্রদ্ধা নিবেদন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দিনাজপুর–৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন করেন চিরিরবন্দর উপজেলা প্রশাসন, চিরিরবন্দর উপজেলা পরিষদ, চিরিরবন্দর থানা পুলিশ, দশমাইল হাইওয়ে থানা পুলিশ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চিরিরবন্দর প্রেসক্লাব, টিটিসি, আনসার, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।





