সারাদেশ

আমার এলাকায় মাদক থাকবেনা” এমপি আব্দুল মহিত তালুকদার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

“আমার এলাকায় মাদক থাকবেনা” মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আসতে হবে সবাইকে”। রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেছেন বগুড়া-৩ আসনের নব-নির্বাচন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
২২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাতটার সময় বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন বগুড়া-৩ (আদমদীঘি দুপচাঁচিয়া) সংসদীয় আসনের নব-নির্বাচন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। মত বিনিময় কালে সর্ব প্রথম মহান আল্লাহ তা’আলার নিকট শুকরিয়া আদায় করে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। তিনি বিএনপি চেয়াপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি বলেন, আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মানুষ আমাকে তাঁদের প্রতিনিধি হিসেবে মনোনীত করে সংসদে পাঠিয়েছেন। আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। আমার নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, জনপদসহ সকল প্রকার উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করার আপ্রাণ চেষ্টা করে যাবো।
সাংবাদিকদের উদ্দেশ্য আব্দুল মহিত তালুকদার বলেন, জাতির বিবেক হিসাবে অন্যায়-অনিয়ম, দূর্নীতি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, বহু-বিবাহ, যৌন হয়রানি, মাদক নির্মুল, চাঁদাবাজীসহ সমাজের বিভিন্ন ধরণের অসঙ্গতি প্রতিরোধে লেখনী ধারণ করে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিক ভাইদের প্রতি আমার সহযোগিতা সবসময়ই থাকবে। সংবাদ পরিবেশনে তাঁদেরকে কোনো বাধা প্রদান করা হবেনা। অপরাধী যে দলেরই হোকনা কেনো তার কোনো ছাড় নাই। আপনারা নির্ভয়ে আপনাদের লেখনী ধারণ করে যাবেন।
এ সময় সিনিয়র সাংবাদিক হারেজুজ্জামান হারেজ, খায়রুল ইসলাম, রফিকুল ইসলাম মন্টু, জি আর এম শাহাজাহান, আ,ব,ম রবিউল ইসলাম, গোলাম রাব্বানী দুলাল, বুলবুল আহমেদ, আবু বকর সিদ্দিক বক্কর, নয়ন হোসেন, রাকিবুল হাসান রাকিবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,