সারাদেশ

চট্টগ্রামের স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসানকে বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের স্থানীয় সরকার উপপরিচালক জনাব গোলাম মাঈনউদ্দীন হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বিদায়ী অতিথির প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, জেলা প্রশাসনের বিভিন্ন কাজে গোলাম মাঈনউদ্দীন হাসান ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সহকর্মী। কাজের প্রতি তাঁর একাগ্রতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রশাসনের সার্বিক কার্যক্রমকে গতিশীল করতে বিশেষ ভূমিকা রেখেছে।
জেলা প্রশাসক বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরবর্তী কর্মজীবনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গোলাম মাঈনউদ্দীন হাসান একজন দক্ষ কর্মকর্তা হওয়ার পাশাপাশি জুনিয়র সহকর্মীদের প্রতি ছিলেন আন্তরিক ও অভিভাবকতুল্য। বিভিন্ন দাপ্তরিক কাজে তিনি জুনিয়রদের স্নেহ, উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করতেন। তাঁর সহযোগিতাপূর্ণ আচরণ ও কর্মনিষ্ঠা সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।
বিদায়ী বক্তব্যে গোলাম মাঈনউদ্দীন হাসান চট্টগ্রামে দায়িত্ব পালনকালীন সময়কে আনন্দদায়ক ও স্মরণীয় হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত (জামিল) সৈকতসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অতিথি গোলাম মাঈনউদ্দীন হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তাঁর বদলিজনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,