সারাদেশ

সাতক্ষীরায় ভাইয়ের হাতে ভাই খুন

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার কলারোয়া উপজেলা কেরালকাতা ইউনিয়ন এর সাতপোতা বেড়বাড়ি গ্রামে খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ভাই নিহত এবং অপর ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। ২৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম (২৮) স্থানীয় ছলেমান শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামারের দুর্গন্ধ হওয়া নিয়ে অভিযুক্ত আরিফ (৩০)-এর সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান এবং রুহুল আমিন গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন আরিফকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আরিফসহ তার স্ত্রী ও পিতা-মাতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,