দেবীগঞ্জ নেতাকর্মীদের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তরের মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী,
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত দলের নেতাকর্মী ও ইফতার মাহফিলে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান সুমন, সদস্য সচিব তুহিন বসুনিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, সদস্য সচিব রাসেল আহম্মেদ প্রধান, জিয়া পরিষদের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কৃষকদলের দেবীগঞ্জ উপজেলা আহবায়ক আব্দুর রাজ্জাক রাবু, ভারপ্রাপ্ত সদস্য সচিব ফরহাদ হোসেন, শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ ইফতার মাহফিলে দেবীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





