সারাদেশ

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার; আদালতে স্বীকারোক্তি

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২ জন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. ভোরে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইব্রাহিম-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহার নেতৃত্বে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বোরহানউদ্দিন থানাধীন ৮নং ওয়ার্ডের পদ্মমনসা এলাকা থেকে মোঃ আরিফ (২২) ও মোঃ রহিম (২২)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির মালামাল ক্রয়কারী অপর দুই আসামি মোঃ মাসুদ আলম (৪০) ও মোঃ কামাল উদ্দিন (৪৫)-কে কুঞ্জেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামি মোঃ আরিফ (২২) ও মোঃ রহিম (২২) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,