সারাদেশ

শিমরাইলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে সুমন মুন্সীর মাইকিং

নারায়ণগঞ্জ  প্রতিনিধি :
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের নিদের্শে ঢাকা-চটগ্রাম মহামসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত করার প্রত্যয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সী। রবিবার (১ মার্চ) দুপুর ২টায় শিমরাইল হাজী এ রহমান মাকের্টের সামনে থেকে শুরু হয়ে শিমরাইল  মোড়ের গুরুত্বপুর্ন স্ট্যান্ড ফুটওভারব্রীজ প্রদক্ষিন করে আন্তঃজিলা ট্রাক স্ট্যান্ডে গিয়ে মাইকিংসহ মহড়াটি শেষ হয়।
তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত করার প্রত্যয়ে ব্যাপক মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন, যেখানে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অপরাধ ও বিশৃঙ্খলার কোনো স্থান সিদ্ধিরগঞ্জের শিমরাইলে থাকবে না। সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রচারণায় জানানো হয়, জনশান্তি বিঘ্নিতকারী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এ সময় স্থানীয় ব্যাবসায়ী ও সাধারন মানুষের উদ্দ্যেশে জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সী  বলেন,  এলাকায় কোথাও চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা মাদকের সঙ্গে সম্পৃক্ততা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।  তিনি বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। যে-ই অপরাধে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সময় থাকতে যারা ভুল পথে জড়িয়ে পড়েছেন, তারা সুপথে ফিরে আসুন। অন্ধকার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে এসে পরিবার ও সমাজের শান্তি নিশ্চিত করুন। জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন, জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সহ সভাপতি ইঞ্জিঃ আবু সাঈদ সাদেক, আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান শিপু, জিয়া সৈকি দলের জাকির হোসেন, থানা যুবদলের হোসেন মুন্সী, আন্তঃজিলা মালিক সমিতির সাধারন সম্পাদক উজ্জল, অর্থ সম্পাদক আফাজ উদ্দিন, যুবদলের তানবীর রহমান রাব্বী, মালিক সমিতির সহ সভাপতি ইয়াকুব রানা, সাজাজাদ, সবুজ, হাসান খানসহ প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,