সারাদেশ

তালায় বিএনপি কার্যালয় পুড়িয়ে দিলো দুবৃর্ত্তরা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি অফিস রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে চেয়ার-টেবিলসহ শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর ছবি আংশিক পুড়ে যায়। পুড়ে যায় সাতক্ষীরা -১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ছবি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় লোকজন দেখতে পান সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন জ্বলছে। দ্রুত পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হলেও সাটার লাগানো থাকায় নেভানো যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আসে। তার আগে সেখানে পাটকেলঘাটা থানার পুলিশও পৌঁছায়।তবে কে বা কারা করেছে তা দেখেনি বলে জানান স্থানীয় লোকজন।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহব্বত আলী সরদার জানান, ৫ আগস্টের আগে যারা এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল, যারা স্বাধীনতা হরন করেছিল, তারা আবারো ফিরে এসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এখানে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর ছবিসহ সাতক্ষীরা -১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ছবি পুড়িয়েছে। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির আগুন লাগানোর বিষয় নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,