সারাদেশ

ঐতিহ্যবাহী সলপের ঘোলে ফরমালিন কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপের ঘোলে আবারও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া গেছে। দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর অভিযানে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার সলপ এলাকার ঐতিহ্যবাহী ঘোলের গুণগত মান পরীক্ষা করতে গিয়ে দুধে ফরমালিনের উপস্থিতি শনাক্ত করা হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরে ভ্রাম্যমাণ অভিযানে সংশ্লিষ্ট কারখানাকে জরিমানা করা হয়।
এ ঘটনায় স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, ঐতিহ্যবাহী এই পানীয়তে এ ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশানো হলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়।
উল্লেখ্য, সলপের ঘোলে ভেজালের অভিযোগ এটিই প্রথম নয়। এর আগেও কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ঘোল ঘন করতে টয়লেট টিস্যু গুলিয়ে মেশানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। বারবার এমন জঘন্য উপায়ে ভেজাল মেশানোর ঘটনায় ঐতিহ্যবাহী এই পানীয়টির সুনাম এখন হুমকির মুখে পড়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,