সারাদেশ

আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই বিষয়কে প্রতিপাদ্য করে যথাযোগ্য মর্যাদায় আদমদীঘি আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

আজ (৮ মার্চ) রবিবার আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলার সভাকক্ষে বেলা  এগারো ঘটিকায় সময় আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী এবং বিভিন্ন এলাকা থেকে আগত সচেতন নারীদের অংগ্রহণে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কান্তির সঞ্চালনায় নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সার্কেলের সহকারী পুলিশ সুপার আছিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপারভাইজার সোহান পারভেজ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশায় সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,