সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও কাপড়ের রং ব্যবহার করে সেমাই তৈরি, অভিযানের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আদমজী বিহারী কলোনীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত ক্যামিকেল ও কাপড়ের রং ব্যবহার করে সেমাই তৈরি ও বাজারজাত করার অভিযোগ উঠেছে একটি দম্পতির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ইতিমধ্যে প্রায় ২৫ লাখ টাকার সেমাই বাজারজাত করা হয়েছে এবং আরও প্রায় ২৫ লাখ টাকার সেমাই উৎপাদনের কাজ চলছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে সরেজমিনে শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার ২শ লাইনের ১ নম্বর গলিতে পারুল ও তার স্বামী ছাবিরের পরিচালিত একটি সেমাই তৈরির কারখানায় গিয়ে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে। কারখানার ভেতরে মশা-মাছি ও তেলাপোকার উপদ্রব রয়েছে এবং অপরিষ্কার পরিবেশে খোলা অবস্থায় সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহলের আশ্রয়ে ওই দম্পতি দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে এসব সেমাই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বাজারজাত করছে বলেও অভিযোগ রয়েছে।
বিহারী ক্যাম্পের বাসিন্দা মো. মুন্না বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই সেমাই এলাকার মানুষসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।”
একই এলাকার বাসিন্দা শাহ আলম বলেন, “দুইদিন আগে প্রশাসন জরিমানা করলেও তারা আবারও একইভাবে সেমাই তৈরি ও বিক্রি করছে।”
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, গত বৃহস্পতিবার (৫ মার্চ) ওই কারখানায় অভিযান চালিয়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে যে তারা পুনরায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
স্থানীয়দের অভিযোগ, সেমাই তৈরিতে বিষাক্ত ক্যামিকেল ও কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই দ্রুত ওই কারখানায় অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,