সারাদেশ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

মোঃ মাকসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ এবং শেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফাহিম চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। তিনি তার বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সবাইকে নিয়ে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।
এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,