সারাদেশ

পঞ্চগড়ে ভাঙারি কিনতে গিয়ে উদ্ধার পরিত্যক্ত মর্টার শেল; অবশেষে নিষ্ক্রীয়

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক মাস আগে ভাঙারি কিনতে গিয়ে এক নারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল অবশেষে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর এলাকায় নিরাপদ স্থানে মর্টার শেলটি সফল ভাবে নিষ্ক্রিয় করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম নিষ্ক্রিয়ের বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত ও লোকালয় থেকে নিরাপদে নিয়ে বোম ডিসপোজাল টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে। এসময় বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে খবর নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় ভাঙারির দোকানের মালিক আশরাফুল আলম স্থানীয় এক নারীর কাছ থেকে পুরাতন লোহার বস্তু মনে করে একটি ভারী বস্তু ক্রয় করেন। পরে বস্তুটি নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে থানা পুলিশের একটি দল এবং স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুটি প্রাথমিক পরীক্ষা করে এটিকে একটি পরিত্যক্ত মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। পরে মর্টার শেলটি পুলিশের হেফাজতে রাখা হয়। পরে আদালতের নির্দেশে রবিবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে মর্টার শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,