Uncategorized

ফরিদগঞ্জ পৌর নির্বাচন: ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম রামিম

আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডে তরুণ ও উদ্যমী প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠ বেশ ক্রমেই সরগরম হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে যাচ্ছেন মোঃ সাইফুল ইসলাম রামিম।

পৌরসভার পূর্ব কাছিয়াড়া পলোয়ান বাড়ীর স্থায়ী বাসিন্দা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম রামিম ব্যবসায়, রাজনীতি ও সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে উন্নয়নের নানা উদ্যোগে তিনি প্রশংসিত হয়েছেন। বর্তমানে নিজস্ব ব্যবসায় পরিচালনার পাশাপাশি তিনি সমাজ সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন।

নির্বাচনে জয়ী হলে ৭ নং ওয়ার্ডে তিনি যেসব পরিবর্তন আনতে চান, তার মধ্যে রয়েছে:

* ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন
* পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ
* মাদকমুক্ত সমাজ গঠন
* যুব সমাজের কর্মসংস্থান ও সামাজিক কার্যক্রম বৃদ্ধি
* গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো
* সবার জন্য সমান সুযোগ ও ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত করা
*নাগরিক সেবার মান উন্নত করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধান করা।
*দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সাইফুল ইসলাম রামিম বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সাথে আপনাদের সেবা করে যাবো। আসুন, আমরা সবাই মিলে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ৭ নং ওয়ার্ড গড়ে তুলি।” এলাকাবাসীর অনেকেই মনে করছেন, তরুণ ও সমাজসচেতন একজন প্রার্থী হিসেবে রামিমের মতো কাউন্সিলরই সময়ের দাবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨