সারাদেশ

পাইকগাছার আলোচিত অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার; উদ্ধার স্কুলছাত্রী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় আলোচিত ও চাঞ্চল্যকর এক অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত নাবালেক স্কুলছাত্রী সূচনা মন্ডলকে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার(১১ মার্চ) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মান্না সরদার (২৫)কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে অপহৃত অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রী সূচনা মন্ডল (১৬+)কে উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটি গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মন্ডল তার মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৭/২৬। ওই মামলায় প্রধান আসামি করা হয় পাইকগাছা পৌরসভার সরল গ্রামের আফসার সরদারের ছেলে মান্না সরদারকে।

এদিকে মামলা পরবর্তী তথ্যপ্রযুক্তির সহায়তায় পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় আশুলিয়া থানার জিরোবা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার হেফাজত থেকে অপহৃত স্কুলছাত্রী সূচনা মন্ডলকে উদ্ধার করা হয়।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। অপরদিকে উদ্ধারকৃত ভিকটিমের প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,