সারাদেশ

কালীগঞ্জে তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহর বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৬৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম। শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেন ঢাকার উত্তরার মাদ্রাসাতুল নূর আল কাসেমিয়ার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা নাজমুল হাসান কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে। পাশাপাশি মাদ্রাসার পাঠ্যক্রমকে আরও যুগোপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ কালীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা গাজী রুহুল আমীন কাসেমী, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, মহাসচিব হাফেজ মাওলানা আতিকুর রহমান মাসউদ, যুগ্ম মহাসচিব হাফেজ রুহুল আমীন গাজীপুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হাবিবুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মুফতি উবায়দুল্লাহ আল গাজী।
এ ছাড়া বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,