সারাদেশ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি  ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে নাগরিক উদ্যোগের বাস্তবায়নে ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায়  আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ (রবিবার) “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা” প্রকল্পের আওতায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বর্ণাঢ্য র‍্যালি সড়ক প্রদক্ষিণ শেষে আশ্রয়ণ প্রকল্পের নারী, কিশোরী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে  ও নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য জি.এম. আব্দুর রউফ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে দলিত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়নে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন সেবায় তাদের অভিগম্যতা বাড়ানো জরুরি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,