সারাদেশ

২৫ কোটি টাকা ব্যায়ে ভালো রাস্তার উপর পুনঃনির্মাণের অভিযোগ, সরকারের কোটি টাকার অপচয়

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে সদ্য নির্মিত একটি সড়কের ওপর আবারও পূর্ণাঙ্গ পুনঃনির্মাণ কাজ শুরু করায় সড়ক বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অপ্রয়োজনীয়ভাবে নতুন রাস্তার ওপর পুনরায় নির্মাণ কাজ করায় সরকারের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র।
মাদারীপুর সড়ক বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৫ কোটি ১০ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে মাদারীপুর সদর থেকে মস্তোফাপুর পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়কটি পূর্ণ নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সড়ক বিভাগ। মাদারীপুর সড়ক বিভাগের নির্বহী প্রকৌশলী বিভিন্ন শর্ত সাপেক্ষে দরপত্রের আহবান করেন। যাহার টেন্ডার আইডি নং ১১৭৬২৯১। তবে বিভিন্ন শর্তের বেড়াজাল পেরিয়ে কাজ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান অরিয়েন্ট টেডিং এন্ড বিল্ডার্স লিমিটেড (ওটিবিএল) কে। এদিকে মাদারীপুর জেলা সড়ক বিভাগের তত্ত্বাবধানে এ প্রকল্পের কাজ করা বাস্তবায়ন করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মাদারীপুর মস্তফাপুর আঞ্চলিক ভালো মহাসড়কের রাস্তা ভেঙে সম্প্রতি পূর্ণ নির্মিত হচ্ছে সড়কটি। এখনও ব্যবহার উপযোগী থাকলেও হঠাৎ করে পুরো রাস্তা ভেঙে পুনর্নির্মাণ কাজ শুরু করায়, এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, রাস্তার তেমন কোনো ক্ষতি না থাকলেও কেন নতুন করে পুরো রাস্তা নির্মাণ করা হচ্ছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অন্যদিকে এবিষয়ে স্পষ্ট বক্তব্য না দিয়ে সড়ক বিভাগ নানা অজুহাতে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যাচ্ছে। এদিকে রাস্তার পুনঃনির্মাণ কাজের কারণে এলাকার মানুষের চলাচলেও ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। প্রতিদিন পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলাবালি ও খোঁড়াখুঁড়ির কারণে অনেক সময় যানজটেরও সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “নতুন রাস্তার ওপর আবার কাজ করে সরকারের কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের তদন্ত করা প্রয়োজন।”
স্হানীয় আলিম মাতুব্বর, সোহেল মাতুব্বর,  ইমাম হাওলাদারসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, মাদারীপুর সড়ক বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের জোকস সাজে বাস্তবায়ন করা হচ্চে এই প্রকল্প। এতে সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যাবে।
তবে ঠিকাদার প্রতিষ্ঠানের অরিয়েন্ট টেডিং এন্ড বিল্ডার্স লিমিটেড সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া মেলেনি।
এবিষয়ে মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, আপনি আমার পরে যে নাম্বারটা আছে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার উনার সাথে কথা বলেন। আমি একটু বাইরে আছি। উনি আপনাকে বিস্তারিত বলবে। তবে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, দ্রুত বিষয়টি দুদকসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এবং জনগণের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করা হোক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,