সারাদেশ

বিএনপি নেতা ও তাদের স্ত্রীদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিলির নির্দেশ ইউএনও’র

‎আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণের চাল বিতরণে বিএনপি নেতা ও তাদের স্ত্রীদের সঙ্গে সমন্বয় করার বিতর্কিত নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক।
‎গত ৫ মার্চ স্বাক্ষরিত এক পত্রে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের এই নির্দেশনা দেওয়া হয়।
‎ওই পত্রে দেখা যায়, ১নং বড়খাতায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ও ইউনিয়ন বিএনপির সম্পাদক মোবাইদুর রহমান মিঠুর স্ত্রী রাভানা বেগম, ২নং গড্ডিমারীতে ইউনিয়ন বিএনপির আহবায়ক সফিকুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার, সিংগিমারী ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সম্পাদক সাইফুল ইসলাম আলম ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আ: মোতালেবের স্ত্রী হোসনেআরা, টংভাঙ্গা ইউনিয়নে উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরনবী কাজলের স্ত্রী নাছরীন ফারহানা সোহাগ, সিন্দুর্না ইউনিয়নে বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, বিএনপি নেতা আ: সালামের স্ত্রী শাহানাজ পারভীন, পাটিকাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম মোজা ও বিএনপি নেতা রফিকুল ইসলামের স্ত্রী শাপলা বেগম, ডাউয়াবাড়ী ইউনিয়নে বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও ইউনিয়ন বিএনপির আহবায়কের স্ত্রী মাকতুবা ওয়াশিম বেলীসহ বিভিন্ন ইউনিয়নে এভাবে বিএনপি নেতা ও তাদের স্ত্রীকে গণ্যমান্য ব্যক্তি বানিয়ে ইউনিয়ন পরিষদে পত্র দিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক।
‎পত্রে স্পষ্ট জানানো হয়েছে, এই ব্যক্তিদের সাথে সমন্বয় করেই ত্রাণের তালিকা তৈরি ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। ​প্রশাসনের এমন পক্ষপাতমূলক নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
‎এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক জানান, সবার সাথে সমন্বয় করে অফিসিয়াল নিয়ম মেনে গণমান্য ব্যক্তিদের তালিকা তৈরী করে ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হয়েছে। যদি কোনো নামে অভিযোগ থাকে আমরা তা পরিবর্তন করবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,