সারাদেশ

বাগেরহাটে এম এ সালামের ঈদ উপহার বিতরণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি”র সাবেক সভাপতি এম এ সালাম।
বুধবার (১১ মার্চ) দুপুরে রাখালগাছি বাজারে ইউনিয়নবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, রফিকুল ইসলাম, শেখ সেলিম উদ্দিন, মোজাফফর শেখ, মোস্তফা মল্লিক, হাওলাদার মনিরুজ্জামান’সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি”র সাবেক সভাপতি এম এ সালাম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও মাজেদা বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। দলীয় নেতা কর্মীদের নিয়ে আমরা প্রতিটি ইউনিটে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,