সারাদেশ

আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে (৩০) কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ৩ জন।

কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
(১৫) তারিখ সকাল ০৬.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে সকাল ০৭.৫৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেল আরোহীদ্বয়কে তল্লাশী করে তাদের কাছ থেকে০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হল, ১।আলমগীর মিয়া(৩৩), পিতা- মজনু মিয়া, জেলা : ময়মনসিংহ। ২।ইয়াকুব আলী (৩৮),পিতা- শহীদুল্লাহ। ৩।আলমগীর (৩৮), পিতা মৃত-হাবিবুর রহমান। জেলা: নরসিংদী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে৷
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,