সারাদেশ

খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন ।
সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেলগাপুর থেকে জুলুপাড়া ১২০০ মিটার বিললতা খাল খনন উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নওগাঁ ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্য নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে। নওগাঁ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ -৫ আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ -৪ আসনের সাংসদ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. ইনামুল কবিরসহ জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে, সরকারের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশজুড়ে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এই উপ-প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৫ লাখ ১০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। খালটি খনন সম্পন্ন হলে প্রায় ১০৫টি পরিবার উপকৃত হবে এবং প্রায় ৫৭৫ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,