সারাদেশ

সাভারে মা-বাবা ফাউন্ডেশন এর উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভারের আনন্দপুর দারুল উলুম মাদরাসা-মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী মরহুম আব্দুর রাশেদ খান বাদশা মিয়া ও তার সহধর্মিনীসহ সকল মুমিন-মুমিনাতের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সাভারের আনন্দপুর দারুল উলুম মাদরাসা মসজিদ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মা-বাবা ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দপুর দারুল উলুম মাদরাসা-মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব মাকসুদুর রহমান খান। এ সময় মরহুম আব্দুর রাশেদ খান বাদশা মিয়া ও তার সহধর্মিনীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান, ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন খানসহ আরও অনেকে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,