মাদারীপুরে জমিজমা বিরোধের জেরে বাবা ছেলেকে কুপিয়ে জখম
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে জমি জমার বিরোধের জের ধরে বাবা ছেলে ও ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সামচু শেখ ও তার লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার সোনাপাড়া গ্রামের আকবর ফকির (৫০) তার ফসলি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজনের জমি দখল করার জন্য দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে তাকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সামচু শেখের নেতৃত্বে কয়েকজন তার উপর হামলা চালায়। এতে আকবর ফকির মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তার চিৎকার শুনে এগিয়ে আসেন তার ভাই মুরুদ্দিন ফকির। এ সময় সামচু শেখের ছেলে ইলিয়াস শেখ ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে যায়। পরে নুরুদ্দিন ফকিরের ছেলে সেলিম ফকির (৩২) তার বাবাকে বাচাতে এলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতরা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত সেলিম ফকির বলেন, সামচু শেখ আমাদের জমি দখলের উদ্দেশ্যে আগে থেকেই বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। কিন্তু তারা খারাপ লোক হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারিনি। আজকে জমিতে আমরা ফসল করতে গেলে, সামসু শেখের নেতৃত্বে আমাদের উপর হামলা চালায় আমাদের জমি দখল করার উদ্দেশ্যে। পরে আমরা বাধা দিলে তাদের লোকজনেরা আমাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমরা এখন নিরাপত্তাহীনতা ভূকতেছি। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই এবং এ-ই হামলার কঠিন বিচার চাই।
ভুক্তভোগী আকবর ফকির বলেন, সামসু আমাদের উপর হামলা করো ক্ষ্যান্ত নয়নি। এখন আমাদের প্রাণনাশের হুমকি দিতেছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা এবং সঠিক বিচার চাই শামচুর শেখ ও তার লোকজনের।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত সামচু শেখের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





