সারাদেশ

ভূঞাপুরে আওয়ামী লীগের নেতার ব্যক্তিগত গাড়িতে আগুন!

মাসুদ রানা, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা ওই গাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী দুলাল হোসেন চকদার গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েড়া এলাকায় রুবেল মেম্বারের বাড়িতে একটি ইফতার মাহফিলে অংশ নিতে যান দুলাল চকদার। তিনি তার প্রাইভেটকারটি নিকটস্থ কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্কিং করে রেখেছিলেন। ইফতার চলাকালীন একদল দুর্বৃত্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে দুলাল চকদার মুঠোফোনে বলেন, আমি ইফতারের আয়োজনে ব্যস্ত ছিলাম। হঠাৎ খবর পাই কে বা কারা আমার গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এসে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, উপজেলার কয়েড়া এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে আমি সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে গিয়েছিলাম। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,