সারাদেশ

বনগাঁও ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ বাবু

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের বনগাঁও ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাবু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর আমাদের জীবনে আসে আনন্দ, সহমর্মিতা ও মানবিকতার বার্তা নিয়ে। এই উৎসব আমাদের শেখায় একে অপরের পাশে দাঁড়াতে এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগাভাগি করা যায়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের মূল প্রতিপাদ্য।”
ফয়সাল আহমেদ বাবু বনগাঁও ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, “আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে একসঙ্গে থেকে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বনগাঁও ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,