সারাদেশ

দেবীগঞ্জে বিএনপি নেতার উপর হামলার অভিযোগে কথিত সাংবাদিক রওশন জালালী আটক

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
প্রায় দেড় বছর আগে রওশন জালালী তার ফেসবুক আইডি থেকে বিএনপিকে নিয়ে একটি পোস্ট দেন। বিষয়টি নজরে আসার পর হিরার ফোন থেকে অন্য কেউ রওশন জালালীকে ফোনে কল করে সে সময় হুমকি দিয়ে লাইন কেটে দেয়া হয়। এরপর রওশন জালালী একই নম্বরে পাল্টা ফোন করলে সে সময় হিরা জানান কে ফোন করেছে তিনি জানেন না। আর এ ঘটনাকে কেন্দ্র করেই পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান হিরার উপর হামলার অভিযোগে কথিত এক সাংবাদিককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় পৌর এলাকার নতুনবন্দর মগবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় ওই এলাকার রওশন জালালী নামে এক কথিত সাংবাদিক আটক করে স্থানীয় ও দলীয় লোকজন। পরে তাকে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অপরদিকে হিরা বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় সাদেকুজ্জামান হিরা বাদী হয়ে রওশন জালালিকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪/১৫ জন আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে মগবাজার এলাকায় সাদেকুজ্জামান হিরা ও রওশন জালালির মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রওশন জালালী তার সহযোগীর সহযোগিতায় সাদেকুজ্জামান হীরাকে মারধর শুরু করে। পরে সেখানে স্থানীয় লোকজন ও দলীয় লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে সাদেকুজ্জামান হীরাকে উদ্ধার করে। সেখানে আশপাশের মানুষজন জড়ো হওয়ার পর পরিস্থিতির অবনতি হলে দেবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে সাদেকুজ্জামান হীরা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সাদেকুজ্জামান হিরা অভিযোগ করেন, বিকেলে তিনি মগবাজার এলাকায় গেলে রওশনের সাথে তার দেখা হয়। এরপর রওশন বাজার থেকে পাশে এক সুপাড়ি বাগানে তাকে ডেকে নিয়ে পূর্বের একটি ফোন কলের বিষয়ে জানতে চায়। এই সময় তিনি এর উত্তর দিতে বাধ্য নন বলে জানান। এরপর রওশন কেন ফেসবুকে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পোস্ট করেছিল সে বিষয়ে প্রশ্ন করেন। এতে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে রওশন তাকে মারধর করে। এই সময় তাদের দুইজনের চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের মানুষ জড়ো হয়।
অন্যদিকে অভিযুক্ত রওশন জালালী দাবি করেন, মগবাজারে আসার পর হিরা আমাকে প্রথমে ডাক দেন। এরপর কল রেকর্ড কেন ফাঁস করা হয়েছিল সে বিষয়ে হুমকি দিতে থাকেন। আমি এড়িয়ে যেতে চাইলেও কল রেকর্ড ফাঁসকে ইস্যু করে আমার উপর হামলা করা হয়। আজকে আমিই ভুক্তভোগী। আমার যদি হামলা করার ইচ্ছে থাকতো তাহলে বাজারের পাশেই আমার বাড়ি। আত্মীয় স্বজনদের তাৎক্ষণিক ডেকে আনতে পারতাম। কিন্তু আমি তা করিনি। হাসপাতালে ও থানায় আসার পরও আমাকে হুমকি দেওয়া হয়েছে। রওশন আরও জানান, তাকে বারবার আওয়ামী লীগের দোসর বলা হলে আজ পর্যন্ত কোন আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কোন কমিটিতে আমার নাম দেখাতে পারেনি তারা।
রওশনের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে হিরা বলেন, তার উপর হামলা চালানোর পরিকল্পনা থাকলে আমিতো একা যেতাম না। আমার সাথে অবশ্যই আরো লোকজন থাকতো। কিন্তু তেমন কোন উদ্দেশ্য না থাকায় অন্যান্য দিনের মতো আমি মগবাজারে একাই গেছিলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,