জাতীয় সারাদেশ

এক ঝলক বজ্রেই থেমে গেল জীবনের গল্প

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া (চোরপাড়া) গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মাগরিবের আগে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। প্রকৃতির আকস্মিক রুদ্ররূপের মধ্যেই আশরাফুল ইসলাম নিজ তামাক ক্ষেতে ফসল সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। ছুটে আসেন প্রতিবেশী ও স্বজনরা। নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ হয়ে ওঠে ভারী ও বেদনাময়।

পরিবার সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করতেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি বাড়িতে এসেছিলেন। কিন্তু যে ঘরে হাসি-আনন্দে ভরে ওঠার কথা ছিল, সেই ঘরেই নেমে এসেছে অকাল শোকের অন্ধকার। পরিবারের সদস্যরা তার এমন আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না।

এদিকে, পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা নিহতের বাড়িতে ভিড় করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
ইকরচালী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ নেমে আসা এই প্রাকৃতিক দুর্যোগে একটি তরুণ প্রাণের ঝরে যাওয়া অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,