সারাদেশ

সাতক্ষীরায় শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে জামাই

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::

সাতক্ষীরার শ্যামনগরে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে নিজের বড় মেয়ের জামাই। ঘটনাটি ঘটেছে শ্যামনগর পৌর সদরের বাদঘাটা গ্রামে। শ্বশুর জাকির হোসেনর গতকাল ২ এপ্রিল বৃহঃবার বলেন, পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জের নলতা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে টাইলস্‌ মিস্ত্রি রবিউল ইসলামের (২৪) সঙ্গে আমার বড় মেয়ের দুই বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর আমার স্ত্রী তিন কন্যাসন্তানের জননী নাজমুন নাহারের (৩৫) সঙ্গে আমার বড় মেয়ের স্বামীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, যা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। একপর্যায়ে কিছুদিন আগে জামাই রবিউল ও মেয়ে আমার বাড়িতে বেড়াতে আসে।
আমি প্রতিদিনের মতো কাজ করতে বাইরে গেলে আমার বড় মেয়ে জামাই-শাশুড়ির অনৈতিক কাজ দেখে ফেলে এবং আমাকে জানাবে বলে তাদেরকে বলে। ঘটনার কিছু সময়ের মধ্যে জামাই রবিউল তার আপন শাশুড়ি নাজমুন নাহারকে নিয়ে পালিয়ে যায়।
শ্বশুর জাকির হোসেন আরও বলেন, তার বড় মেয়ের ঘরে ৫ মাসের একটা কন্যাসন্তান আছে। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে না পেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,