মাদারীপুরে ‘আগুন সন্ত্রাসের’প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দে-শ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মাদারীপুর সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব এস এম সম্রাট রোমানের নেতৃত্বে বিকেলে খোয়াজপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মঠের বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে ইউনিয়ন বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।মিছিল শেষে মঠের বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা দেশব্যাপী নাশকতা ও সহিংসতার তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী হান্নান, খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান দাদন ফকির, খোয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমির হোসেন শিকদার, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাদিম শেখ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর ফকির এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত ফকিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





