সারাদেশ

বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১৮০ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপসহ আটক-১

জাকির হোসেন,বেনাপোল-শার্শা:
যশোরের বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২৫)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে নয়টার সময় পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৮০ বোতল ভারতীয় ইউনিক্স নেশা জাতীয় সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,