সারাদেশ

কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলা ও হত্যাকাণ্ড সম্মিলিত সামাজিক আন্দোলনের তীব্র নিন্দা

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর সেলিম রেজা জাহাঙ্গীরের আস্তানায় হামলা, পিটিয়ে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

রোববার (১২ এপ্রিল) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, কথিত ধর্ম অবমাননার অভিযোগে সংঘটিত এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত।

নেতৃবৃন্দ জানান, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন,এমন জঘন্য ঘটনা কীভাবে ঘটলো, তা গভীরভাবে তদন্ত করা জরুরি। তারা এই ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন মনে করে, ধর্মকে কেন্দ্র করে সহিংসতা কোনোভাবেই সমাজে শান্তি আনতে পারে না। বরং এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভাজন ও অস্থিরতা বাড়ায়। তাই সকলকে সংযম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,