পঞ্চগড়ে ৩দিন ব্যাপী জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ শুরু, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
রপ্তানীমুখী প্রানী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ শ্লোগান নিয়ে পঞ্চগড়ে পালিত হল জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জাতীয় প্রানী সম্পদ বিভাগের আয়োজনে প্রানী সম্পদ প্রদর্শনী সপ্তাহ শুরু হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা প্রানী সম্পদ চত্বরে এসে শেষ হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
২৬ হতে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রানী সম্পদ প্রদর্শনী। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ভেটেনারী হাসপাতালের জেলা ভেটেনারী অফিসার ডাঃ আব্দুল কাদের।
প্রানী সম্পদ অফিসের অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সোয়াইবা আক্তার সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের
উপ পরিচালক ডাঃ শহিদুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মরিয়ম রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, খামারী আবুল আলিম, খামারী শিমু আক্তার, মফিদুল ইসলাম। প্রানী সম্পদ সপ্তাহে সদর উপজেলার বিভিন্ন খামারী, খামারে জড়িত বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা প্রানী সম্পদ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে সদর উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালে প্রানী সম্পদ সপ্তাহ শুরু হয় ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২৭ নভেম্বর শুক্রবার সকালে গবাদি পশু ও হাঁস মুরগীর ফ্রী ভ্যাক্সিনেশন ক্যাম্প, ফ্রি ভেটেনারী মেডিকেল ক্যাম্প ও কৃমি নাশক বিতরন এবং প্রানী সম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমান প্রচার ও প্রচারনা চালানো হবে। ২৮ নভেম্বর শুক্রবার সকালে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রানী সম্পদ সপ্তাহে অফিস চত্বরে বিভিন্ন খামারীরা তাদের খামারের স্টল দেন। বক্তব্য শেষে অতিথিরা খামারীদের স্টল পরিদর্শন করেন।





