সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

 ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১২ এপ্রিল) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি শহরের দরগা রোড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির শাহিনুর আলম। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন, পৌরসভা শাখার আমির মো. আব্দুল লতিফ, সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল, ছাত্রশিবিরের শাখা সভাপতি ছাত্রনেতা শামীম রেজা এবং জেলা সভাপতি মো. আব্দুল আজিজসহ অনেকে।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গণমানুষের ক্ষোভ আরও তীব্র হতে পারে বলেও তারা হুঁশিয়ারি দেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,