Uncategorized

অকটেন সংকটে চাঁদপুর: দীর্ঘ লাইন, বোতলে তেল বিক্রির অভিযোগ

মোঃ হাবিবুর রহমান  (চাঁদপুর)
চাঁদপুর জেলায় জ্বালানি তেল বিশেষ করে অকটেন সংকট তীব্র আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না যানবাহন চালকরা।

শহরের আমির হোসেন খান অ্যান্ড কোং ফিলিং স্টেশন-এ সরেজমিনে দেখা যায়, রাত পর্যন্ত মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, পাম্পে বোতল বা পাত্রে করে তেল বিক্রির কারণে দ্রুত জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। ফলে লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক চালক তেল না পাওয়ার আশঙ্কায় রয়েছেন।

চালকদের আরও অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে লাইনের বাইরে থেকেও তেল নিচ্ছেন, যা সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

তবে পাম্প কর্তৃপক্ষ জানায়, পাম্প মেশিন অতিরিক্ত গরম (ওভারহিট) হয়ে যাওয়ায় কিছুক্ষণ পরপর মেশিন বন্ধ রেখে ঠান্ডা করতে হচ্ছে।এতে তেল সরবরাহ ধীরগতিতে চলছে এবং দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

এদিকে পাম্প এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তারা চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তেল সরবরাহ করছেন। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় অনেক চালকের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে জেলার শারমিন ফিলিং স্টেশন ও ফয়সাল ফিলিং স্টেশন-এ তেল সরবরাহ বন্ধ থাকায় অন্যান্য পাম্পে চাপ আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨