সারাদেশ

সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী হৃদয়কে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাভার প্রতিনিধি:
সাভারে পূর্ব শত্রুতার জের ধরে কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম রেজার বিরুদ্ধে যুবদল কর্মী  হৃদয় হোসেনকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ ও হৃদয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে হৃদয় হোসেনের পরিবার দাবি করে, সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিকল্পিতভাবে হৃদয়কে ডেকে নিয়ে গিয়ে তাকে মিথ্যা মাদক মামলায় জড়ানো হয়েছে। তারা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার কারণেই শামীম রেজা এ ধরনের ষড়যন্ত্র করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত তার বন্ধু আলমগীর  বলেন, হৃদয় এবং আমরা রাজাসন গ্যারেজ এলাকায় শামীমের গ্যারেজে এলাকায় অবস্থানকালে র‍্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় তাদের কাছে কোন কিছু না পেলেও পাশে থাকা একটি বক্সে থেকে হিরোইন উদ্ধার করে। সময় তাদের ৩জন কে ছেড়ে দিলেও আমাদের বন্ধু হৃদয়কে ওই ঘটনায় আটক করে  এবং আমাদেরকে দিয়ে হৃদয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু আমরা দেইনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্বজনরা অবিলম্বে হৃদয় হোসেনের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হৃদয়ে স্ত্রী উম্মে হাবিবা, মা মিনারা বেগম ও ঘটনাস্থলে উপস্থিত থাকা তার বন্ধু আলমগীর হোসেন ও নাজিম উদ্দীন বক্তব্য বক্তব্য রাখেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,