সারাদেশ

বেনাপোলে সময় টিভির ১৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

জাকির হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল স্থলবন্দরে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির ১৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় বেনাপোল  বন্দর প্রেসক্লাবে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের সকলের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি বন্দরের প্রধান সড়ক প্রদক্ষীন করে বেনাপোল স্থলবন্দর প্রশাসনিক ভবনের কাছে এসে শেষ হয়। পরে বেনাপোল বন্দরে অবস্থিত সময় টিভির বেনাপোল প্রতিনিধির কর্মস্থলে কেক কেটে প্রতিষ্ঠা বাষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সময় টিভির বেনাপোল স্টাফ রিপোর্টার আজিজুল হকের  সভাপতিত্বে,অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীরা সময় টিভির কাছে তাদের প্রত্যাশা ব্যাক্ত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,