সারাদেশ

শেরপুরে শিশুদের জন্য হাম-রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন

মো মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলায় শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সকালে সুরেন্দ্র মোহন মডেল স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা। আগামী ১০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার এবং প্রেসক্লাব সভাপতি কাঁকন রেজা প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশু সাধারণ পর্যায়ে এবং ১৮ হাজার ৬২১ জন শিশু শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রমের আওতায় টিকা পাবে।
জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১,৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,