কলমাকান্দায় কারিতাসের উদ্যোগে আদিবাসী পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় গরীব ও অসহায় আদিবাসী পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০)জানুয়ারি বেলা ১২টায় কারিতাস আলোক কোর ২ প্রকল্পের সহায়তায় গরিব আদিবাসীদের মাঝে এ নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়।
এসময় মোট ২৬ জন সদস্যদের মাঝে নগদ ছয় হাজার করে টাকা বিতরণ করা হয় ,এবং দুইটি পরিবারের জন্য দশ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
টাকা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস রোজী রংমা আঞ্চলিক পরিচালক কারিতাস ময়মনসিংহ অঞ্চল,নিশি কান্ত জাম্বিল ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক কলমাকান্দা উপজেলা বিএনপি,মুকুট স্নাল চেয়ারম্যান ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখা, চারু চার্লস নকরেক প্রধান শিক্ষক বালুচড়া উচ্চ বিদ্যালয়,এড.দীনেশ দারু লিগ্যাল এন্ড এডভোকেসী কারিতাস আলোক কোর -২ প্রকল্প।




