বিএনপিপন্থী দুই আইনজীবীর পিপি নিয়োগে পাল্টাপাল্টি গেজেট। নতুন গেজেট বাতিলের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় জজ আদালত চত্বরে পূর্বের গেজেট বহাল রেখে নতুন গেজেট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল দুপুরে জেলা আদালত চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাতিল হওয়া গেজেটভুক্ত পিপি ও এপিপিরা। জজ শীপের আইনজীবী ফোরামের সদস্য এবং ত্যাগিদের বাদ দিয়ে ব্যক্তি স্বার্থে হওয়া গেজেট বাতিলের জন্য এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের নভেম্বরে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আদম সুফিকে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিযুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশ করার পর পিপি এডভোকেট আদম সুফি দায়িত্ব গ্রহন করে আদালতের কাজ শুরু করেন। এরপর গত ২১ এপ্রিল তারিখে পূর্বের গেজেট বাতিল করে এডভোকেট নাজমুল ইসলাম কাজলকে পাবলিক প্রসিকিউটর (পিপি) করে নতুন গেজেট প্রকাশ করা হয়। এ গেজেট প্রকাশ হওয়ার পর এডভোকেট আদম সুফির প্যানেলে থাকা জিপি, এপিপিরা হতভম্ব হয়ে পড়ে। আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিএনপির জেলা পর্যায়ের শীর্ষ এ দু আইনজীবীর মধ্যে পিপি নিয়োগে এমন ঘটনা ঘটায় আদালত চত্বরে চলছে সমালোচনা।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সাবেক জিপি ও পঞ্চগড় পৌর বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল বারী, আইনজীবী সমিতির সদস্য সাবেক নারী ও শিশু আদালতের পিপি২&@ৃ এডভোকেট জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাবেক এপিপি
আব্দুল্লাহ আল মামুন বাবু বক্তব্য দেন।
এটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের বিষয় হওয়ার কারনে কোন আইনজীবি মন্তব্য করতে রাজি হননি।





