সারাদেশ

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্হান কর্মসূচি প্রকল্পের আওতায় খাল পুনঃ খনন প্রকল্পের শুভ উদ্বোধন

মোঃ সামছু উদ্দিন লিটন,নোয়াখালী রিপোর্টার
নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্হান কর্মসূচির প্রকল্পের আওতায় খাল পুনঃ খনন প্রকল্পের  আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাশাসন সেনবাগের সার্বিক সহোযোগিতায় ও দুর্যোগ ব্যবস্হাপনাও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে  জমিদার হাট পপুলার বিস্কুট ফ্যাক্টরি  থেকে কল্যান্দী বাজার পর্যন্ত  কাজের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক আজ ২৪ শে এপ্রিল সকাল দশ ঘটিকায়।
উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ।  বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত খালটি ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনজীবনে দুর্ভোগ নেমে আসত।
সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেন, এই খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের দাবি জানান, যাতে বর্ষা মৌসুমের আগেই খালের সুফল পাওয়া যায়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,